প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
জয়পুরহাটের ঐতিহ্যবাহী রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদের ছুটিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো সাবেক শিক্ষার্থীদের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট 'রামদেও বাজলা প্রিমিয়ার লিগ (RBPL)'। গত ২২ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামে ২৫ মার্চ এক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। ১৯৯৮ থেকে শুরু করে ২০১৯ ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের মোট ১৯টি দল ও প্রায় দুই শতাধিক খেলোয়াড় এই অনন্য মিলনমেলায় অংশগ্রহণ করেন।এবারের আসরের বিশেষ আকর্ষণ ছিল ডে-নাইট ফরম্যাটে ম্যাচ আয়োজন, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করে। আয়োজকদের মতে, ব্যস্ততার মাঝেও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রিয় ক্যাম্পাসে সবাইকে একত্রিত করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। মাঠের চারপাশজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়ে পুরো আয়োজনটি একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ২০১৪ ব্যাচ ও ২০১৮ ব্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তিনবারের চ্যাম্পিয়ন ২০১৪ ব্যাচকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০১৮ ব্যাচ। বিজয়ী দলকে ট্রফিসহ ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।সাবেক শিক্ষার্থীরা এই আয়োজনকে হৃদয়ে ধারণ করেন এবং প্রতি বছর এমন টুর্নামেন্টে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। সাফায়েত সুব্বা, আবু রাইহান রাসেল ও মাহমুদুর রহমান মিল্টনসহ আয়োজক কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং নতুনত্ব নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ