প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের ২৯ বিলিয়ন ডলার ইরান যুদ্ধে ব্যয়
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে বলে তথ্য দিয়েছে পেন্টাগন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমপট্রোলার জুলস হার্স্ট আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইরান ও ইসরাইল কেন্দ্রিক এই যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে।পেন্টাগনের তথ্যমতে, যুদ্ধের ময়দানে ব্যবহৃত সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের প্রতিস্থাপন এবং সামগ্রিক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই বিশাল অংকের অর্থ ব্যয় হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতা বজায় রাখতেই এই অর্থের সিংহভাগ খরচ করতে হচ্ছে দেশটিকে।গত মাসের শেষ দিকে দেওয়া প্রাথমিক হিসাবের চেয়ে বর্তমান ব্যয়ের অংকটি প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুদ্ধের ব্যয় এভাবে লাফিয়ে বাড়ায় মার্কিন নীতিনির্ধারক ও আইনপ্রণেতাদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের স্থায়িত্ব আরও বাড়লে ভবিষ্যতে ব্যয়ের এই পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে মার্কিন কোষাগারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ