প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ সাংবাদিক
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে নতুন করে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের এই সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এই নতুন সদস্যদের নির্বাচিত করা হয়েছে।জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত এক তালিকার মাধ্যমে এই নতুন সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নবনির্বাচিত সদস্যদের তালিকায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যেমন ডেইলি স্টার, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক স্থান পেয়েছেন।প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সদস্য অন্তর্ভুক্তির এই পদক্ষেপ সংগঠনটিকে আরও গতিশীল, প্রতিনিধিত্বশীল এবং পেশাগতভাবে শক্তিশালী করবে। এটি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে সংগঠনটির দীর্ঘদিনের ঐতিহ্যেরই একটি অংশ।প্রকাশিত তালিকায় শীর্ষ কয়েকজন সদস্যের মধ্যে রয়েছেন— বদিউজ্জামান বে (ডেইলি স্টার), দেওয়ান হানিফ মাহমুদ (বণিক বার্তা), মো. জামিল খান (ডেইলি স্টার), কাজী জেসিন (বাংলাভিশন), মো. মাসুদ রুমী (কালের কণ্ঠ), মো. শাখাওয়াত হোসেন (আমাদের সময়), বিএম জাহাঙ্গীর (যুগান্তর), এবং নাজিয়া আফরীন (এটিএন নিউজ)। ৪৪১ জনের এই পূর্ণাঙ্গ তালিকায় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার প্রথিতযশা সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ