প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
শিক্ষকদের বেতন ও উৎসব ভাতার বিল জমা দেওয়ার নতুন নির্দেশনা
ঢাকা নিউজ ডেস্ক ||
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি মে মাসের বেতন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল দ্রুত জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১৩ মের মধ্যে ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। অন্যদিকে, মে মাসের নিয়মিত বেতন সাবমিট করার প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার (১৪ মে) থেকে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি আজই জারি করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করবেন। এরপর ইএমআইএস সিস্টেমে আলাদা আলাদাভাবে এই বিলগুলো দাখিল করার জন্য অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সময়মতো বেতন ও বোনাস প্রাপ্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে মাউশি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ