প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
নারায়ণগঞ্জে আগুনের কারণ খতিয়ে দেখবে সরকার: প্রতিমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ১২ জনের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তারা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং পরিবারের সদস্যদের সরকারি সহায়তার আশ্বাস দেন।বুধবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রটির ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ চুলার গ্যাস লিকেজ থেকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত ১২ জন কর্মকর্তা-কর্মচারীর হাত, মুখ ও পা পুড়ে যায়। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানিয়েছেন, হাসপাতালে আনা দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউ এবং এইচডিইউতে রাখা হয়েছে। বাকিদের দগ্ধের মাত্রা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন। দগ্ধদের মধ্যে নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল ও সুপ্রভাত ঘোষসহ ১২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ