প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
তারাগঞ্জে দুই মাথা ও চার চোখের ছাগলছানা
ঢাকা নিউজ ডেস্ক ||
রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখবিশিষ্ট একটি অদ্ভুত আকৃতির ছাগলছানা জন্ম নিয়েছে। বুধবার বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মহিষখোলা গ্রামের মুক্তারুল ইসলামের পোষা ছাগলটি এই ছানাটি প্রসব করে।ছাগল ছানাটির শরীরের গঠন স্বাভাবিক থাকলেও এটি জোড়া লাগানো দুই মাথা ও চারটি চোখ নিয়ে জন্মেছে। এই খবর ছড়িয়ে পড়লে অদ্ভুত আকৃতির ছানাটি দেখতে স্থানীয়রা ভিড় জমান এবং অনেকেই বিষয়টিকে অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করেন।ছাগলের মালিক মুক্তারুল ইসলাম জানান, দীর্ঘদিনের ছাগল পালনের অভিজ্ঞতায় তিনি এমন ঘটনা আগে কখনও দেখেননি। ছানাটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে এবং তিনি এর বেঁচে থাকার জন্য সবার দোয়া চেয়েছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমএ ইফতেখারুল ইসলাম বিষয়টিকে জিনগত ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, শুধু পশু নয়, মানুষের ক্ষেত্রেও এমন অস্বাভাবিক জন্ম হতে পারে। ছানাটি সুস্থ আছে বলে তিনি লোকমুখে শুনেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ