প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
শিশু ধর্ষণের অভিযোগে ফরিদপুরে যুবক গ্রেফতার
ঢাকা নিউজ ডেস্ক ||
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুধ আনতে যাওয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রিপন মল্লিক উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্তের বাড়িতে গাভীর দুধ আনতে গেলে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১২ মে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল।মধুখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মাগুরা জেলায় অভিযান চালিয়ে রিপন মল্লিককে গ্রেফতার করে। মধুখালী থানার ওসি জানান, আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে সফল হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ