প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে বাবার পর একে একে প্রাণ হারিয়েছে তার তিন সন্তান। বৃহস্পতিবার সকালে ১২ বছর বয়সী মুন্না এবং দুপুরে ৭ বছর বয়সী মুন্নি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে গত বুধবার তাদের চার বছর বয়সী বোন কথা এবং সোমবার বাবা আবুল কালাম মৃত্যুবরণ করেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্নার শরীরের ৪০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাড়িতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ধারণা অনুযায়ী, রান্নার গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটেছে। সবজি বিক্রেতা আবুল কালামের পুরো পরিবার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখন কেবল তাদের মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শোকাবহ এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ