প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
আজকের স্বর্ণের দাম: ১৫ মে ২০২৬
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ১৫ মে শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হওয়া এই নতুন মূল্যে স্বর্ণ কেনাবেচা হবে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।এর আগে গত ৬ মে স্বর্ণের দাম শেষবার বাড়ানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র ৯ দিনের ব্যবধানে পুনরায় দাম বাড়ায় গ্রাহক পর্যায়ে স্বর্ণের ব্যয় আরও বৃদ্ধি পেল।চলতি বছর এ নিয়ে দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালেও বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ