প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ল, মধ্যস্থতায় মার্কিন প্রশাসন
ঢাকা নিউজ ডেস্ক ||
চলমান সামরিক উত্তেজনা হ্রাসে লেবানন ও ইসরাইলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে টানা দুদিনের ফলপ্রসূ সংলাপ শেষে এই সিদ্ধান্ত গৃহীgetHeaderত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে টমি পিগোট জানান, ‘ওয়াশিংটনে ইসরাইল এবং লেবাননের মধ্যকার দুদিনের সংলাপ আজ শেষ হয়েছে। এটি অত্যন্ত ফলপ্রসূ একটি সংলাপ ছিল। এর আগে গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, এই সংলাপের মধ্য দিয়ে তার মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হলো।’পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী রোববার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল; তবে তার আগেই দুই পক্ষ মেয়াদ বাড়াতে সম্মত হলো। উল্লেখ্য, গত ২৮ মার্চ ইরানে মার্কিন বাহিনী বিমান অভিযান শুরু করার পর, ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। টানা প্রায় দেড় মাসের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের বিশেষ মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল প্রথম দফায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল ও লেবানন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পোস্টে আরও জানান, ইসরাইল ও লেবাননের সর্বোচ্চ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সংলাপে যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তারাও সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ এপ্রিলের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের সীমান্ত সুরক্ষায় নতুন একটি ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব করবেন। সেই প্রস্তাবের ওপর ভিত্তি করে আগামী ২ থেকে ৩ জুন পর্যন্ত ওয়াশিংটনেই পুনরায় বৈঠকে বসবেন ইসরাইল ও লেবাননের প্রতিনিধিরা।টমি পিগোট আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বাস করি এই সংলাপ ও যোগাযোগ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির ভিত্তিকে মজবুত করতে, পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ স্বীকৃতি প্রদান করতে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ