প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
বাবর আজমের প্রত্যাবর্তন, পাকিস্তান একাদশ থেকে বাদ শাহিন আফ্রিদি
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টের একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট দল। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। অন্যদিকে, প্রথম টেস্টের পারফরম্যান্সের পরও কপাল পুড়েছে পেসার শাহিন শাহ আফ্রিদির; দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি।প্রথম টেস্ট শুরুর ঠিক আগের দিন বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বাবর আজম, যার কারণে প্রথম ম্যাচটি মিস করেন তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ইমাম-উল-হক নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় বাবর আজম সুস্থ হয়েই সরাসরি একাদশে জায়গা করে নিয়েছেন।এদিকে বোলিং বিভাগেও বড় রদবদল এনেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। মিরপুর টেস্টে আশানুরূপ আলো ছড়াতে না পারায় স্পিনার নোমান আলিকে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ফিরেছেন সাজিদ খান। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকার করা সত্ত্বেও পেসার শাহিন আফ্রিদিকে এই টেস্টের একাদশে রাখেনি পাকিস্তান। তার পরিবর্তে পেস আক্রমণে সুযোগ পেয়েছেন খুররম শেহজাদ।দ্বিতীয় টেস্টের পাকিস্তান একাদশ:
আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী এবং মুহাম্মদ আব্বাস।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ