প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ করতে দেওয়া হবে না: ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত থাকবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেওয়া হবে না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি খোলা রাখা নিশ্চিত করার পাশাপাশি ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে, তা নিশ্চিত করা হবে।তিনি আরও উল্লেখ করেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করে তিনি স্পষ্ট জানান, তার বিরুদ্ধে ইরান কোনোভাবেই এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ