প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
অতিরিক্ত বাঁধাকপি খাওয়ার স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা
ঢাকা নিউজ ডেস্ক ||
পুষ্টিগুণ ও স্বাদে সমৃদ্ধ হলেও অতিরিক্ত পরিমাণে বাঁধাকপি খেলে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট অনলি মাই হেলথ এবং সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত বাঁধাকপি খাওয়ার ফলে হজমের সমস্যা থেকে শুরু করে থাইরয়েডজনিত জটিলতাও তৈরি হতে পারে। বাঁধাকপিতে প্রচুর ফাইবার থাকলেও অতিরিক্ত গ্রহণের ফলে পেট ফাঁপা, গ্যাস ও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়, যা বিশেষ করে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস রোগীদের জন্য বেশি অস্বস্তির কারণ হতে পারে।বাঁধাকপিতে থাকা উপাদান রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমিয়ে দিতে পারে, যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা ও ঝিমঝিম ভাব দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এই কারণে ডায়াবেটিসের ওষুধ গ্রহণকারীদের অতিরিক্ত বাঁধাকপি না খাওয়ার এবং খাদ্যতালিকায় এর পরিমাণ বাড়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এটি হজমতন্ত্রে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজের শোষণ কমিয়ে দিতে পারে বিধায় খনিজ ঘাটতিতে থাকা ব্যক্তিদের সুষম খাদ্য গ্রহণে সতর্ক থাকতে হবে।বাঁধাকপিসহ ক্রুসিফেরাস জাতীয় সবজিতে এমন কিছু উপাদান থাকে, যা থাইরয়েডের কার্যকারিতায় সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত বাঁধাকপি খেলে তা শরীরে থাইরয়েড হরমোন তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আয়োডিন ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ