প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হলেন মেজর জাহিদ
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর (অব.) জাহিদ হাসান ওএসপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর ডাইরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (আন্তর্জাতিক বিষয়ক পরিচালক) পদে ২০২৬-২৮ সালের জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী তাকে এই পদে মনোনীত করেন। মানবাধিকার সংরক্ষণ এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষের সেবায় দীর্ঘদিনের অঙ্গীকার ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।মেজর (অব.) জাহিদ হাসান ঝিনাইদহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছরের সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিভিন্ন ইউনিট ও ব্রিগেডে স্টাফ অফিসার এবং কোম্পানি কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সামরিক ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘অসামান্য সেবা পদক’ (OSP) এ ভূষিত হন।সামরিক জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি ‘সামার গ্লোবাল লিমিটেড’ প্রতিষ্ঠার মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন।সংস্থার আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে ২০২৬-২৮ সালের জন্য তিনি মনোনীত হওয়ার পর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তার অভিজ্ঞতা ও নিষ্ঠা দক্ষিণ এশিয়া অঞ্চলে ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে অধিকারবঞ্চিত মানুষের আইনি সুরক্ষা ও মানবিক মর্যাদা রক্ষায় তার নেতৃত্ব সংস্থাটিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ