প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
কারা অধিদপ্তরে ৪৭২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা নিউজ ডেস্ক ||
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে দুটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।পদভিত্তিক বিবরণী অনুযায়ী কারারক্ষী পদে ৪৫০ জন এবং মহিলা কারারক্ষী পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। উভয় পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কারারক্ষী পদের জন্য উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার, বুকের মাপ অন্যূন ৮১.২৮ ইঞ্চি এবং ওজন অন্যূন ৫২ কেজি হতে হবে। অন্যদিকে মহিলা কারারক্ষী পদের জন্য উচ্চতা অন্যূন ১.৫৭ মিটার, বুকের মাপ অন্যূন ৭৬.৮১ ইঞ্চি এবং ওজন অন্যূন ৪৫ কেজি হওয়া আবশ্যক।আবেদনকারী প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে, যার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনকারীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা যেমন—দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই প্রতিটি ধাপে পর্যায়ক্রমে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী পরীক্ষার সুযোগ পাবেন এবং পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত চলমান ছিল। আবেদন ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ