প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
ঢাকা নিউজ ডেস্ক ||
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পেছনে অপর একটি মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। গত তিন দিনে একই এলাকায় এ নিয়ে ছয়জনের প্রাণহানি ঘটেছে।নিহতদের মধ্যে একজন হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে। নিহত অপরজন ওই ট্রাকের হেলপার, যার বয়স আনুমানিক ২৮ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের চালক ও হেলপার দুজনেই নিহত হন। চালক মো. শামিমের পরিচয় পাওয়া গেলেও হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ