প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
ভাইরাল ‘রাগ করলা’ বলা অভিনেতা ঈমান আলী
ঢাকা নিউজ ডেস্ক ||
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবে হঠাৎ করেই ‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’ সংলাপটি ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকে তাকে বাস্তব জীবনের কোনো কবিরাজ মনে করলেও অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া সেই ঈমান আলী আসলে কোনো কবিরাজ নন, তিনি একজন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর।প্রায় দুই যুগ আগে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে আসা ঈমান আলী বর্তমানে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করছেন এবং বিভিন্ন কনটেন্ট নির্মাতা ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করার সময় তার বাচনভঙ্গি ও বিশেষ সংলাপটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরাও এখন এটি ব্যবহার করে ভিডিও তৈরি করছেন।ঈমান আলী জানিয়েছেন, তিনি ব্যক্তিগত প্রয়োজনে একবার এক কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছিলেন এবং সেখান থেকেই মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে কবিরাজ সেজে এই ভিডিওটি বানানোর আইডিয়া পান। দীর্ঘ দিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা এই একটিমাত্র সংলাপই তাকে দেশজুড়ে এক নতুন পরিচিতি এনে দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ