প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
ঢাকা নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দুটি বিরল আলবিনো মহিষ ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পাশাপাশি বাংলাদেশ ছাড়িয়ে এই মহিষ দুটি নিয়ে এখন বিশ্বের অন্যান্য দেশের মানুষের মধ্যেও বিপুল আগ্রহের জন্ম দিয়েছে, যার ফলে পাকিস্তানের গণমাধ্যমেও এ নিয়ে বিশেষ সংবাদ প্রকাশ করা হয়েছে।খামারে থাকা একটি মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের লোম ও গোলাপি ত্বক দেখে অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে একটি গরুর হাট থেকে এটি কেনার পর তার ছোট ভাই মজার ছলে এই নামকরণ করে। বর্তমানে প্রতিদিন বহু মানুষ খামারে এসে মহিষটিকে এক নজর দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন।অন্য আরেকটি মহিষও দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, যার লোম ও চোখের গঠন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিল আছে বলে অনেকে মন্তব্য করছেন। প্রায় ৭৫০ কেজিরও বেশি ওজনের এই মহিষটি তার আক্রমণাত্মক আচরণের জন্যও বেশ পরিচিত। আসন্ন কুরবানির ঈদকে ঘিরে এই উভয় মহিষই এখন দেশ-বিদেশে কৌতূহলের বড় আকর্ষণ হয়ে উঠেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ