প্রিন্ট এর তারিখ : ২৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
তেহরানের বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ভোরে রাজধানী শহরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ অভিযান চালানো হয়। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে এই চাঞ্চল্যকর তথ্যটি বিশ্বজুড়ে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।শিক্ষা প্রতিষ্ঠানে চালানো এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছেন, সে সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে যখন পাল্টাপাল্টি হামলার হুমকি এবং গোপন বৈঠকের খবর পাওয়া যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি বিশ্ববিদ্যালয়ে সামরিক অভিযান চালানোকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বর্তমানে তেহরানের পরিস্থিতি এবং হতাহতের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ