প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন
ঢাকা নিউজ ডেস্ক ||
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ‘ডেপুটি ডিরেক্টর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদন করার সুযোগ রয়েছে।আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।এটি একটি ফুলটাইম বা পূর্ণকালীন চাকরি, যেখানে নির্বাচিত প্রার্থীকে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। এই পদের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকায়।চাকরিতে পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত কর্মকর্তা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আগামী ১৯ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ