প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ইটভাটায় কাজের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ২
ঢাকা নিউজ ডেস্ক ||
নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ‘সুপার ইটভাটায়’ এই দুর্ঘটনা ঘটে।নিহত এসকেন আলী ভোলা নাটোরের বালিতিতা গ্রামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে আহত দুই নারী শ্রমিক হলেন— জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) এবং একই এলাকার বাসিন্দা সুফিয়া খাতুন (৬০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা থাকার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ভাটায় কর্মরত শ্রমিকরা এর কবলে পড়েন। বজ্রাঘাতে এসকেন আলীসহ তিন শ্রমিক গুরুতর আহত হন। পরে ভাটার অন্য লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত শ্রমিকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ