প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার তীব্র প্রতিক্রিয়া
ঢাকা নিউজ ডেস্ক ||
রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা বলেছেন, কোনো আইনজীবী ব্যক্তিগত ক্ষোভ থেকে অপরাধীর পক্ষে লড়াই না করার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু কোনো আইনজীবী বার সমষ্টিগতভাবে এমন ঘোষণা দিতে পারে না। শুক্রবার (২২ মে) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি উল্লেখ করেন, জঘন্যতম অপরাধীর নিরাপত্তার দায়িত্বও রাষ্ট্রের এবং রাষ্ট্র আইন নিজের হাতে তুলে নিতে দিতে পারে না। তিনি শুধু আইন দিয়ে এই অপরাধ দমনের বিরোধিতা করে পর্নোগ্রাফি বন্ধ, মাদ্রাসার রেগুলেশন, সামাজিক আন্দোলন এবং পেডোফিলিয়া নিয়ে আলাদা পুলিশি তদন্ত দল গঠনের মতো বহুমুখী পদক্ষেপের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি বিগত সরকারের চরম ব্যর্থতার কথা উল্লেখ করে দেশের ভবিষ্যৎ তরুণ রাজনীতিবিদদের হুজুগে না মেতে মব সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রকৃত রাজনীতি করার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ