প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।আজ শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে বলেন, ঝিনাইদহে যে দুজন অস্ত্রধারীকে দেখা গেছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে এবং বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করে দাবি করেছেন যে, এই সন্ত্রাসীরা নাকি নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যার চেষ্টা করেছে।এই প্রেক্ষিতে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, “তাহলে জামায়াত-শিবির নাসীরকে কেন, কী উদ্দেশ্যে হত্যার চেষ্টা করলো? বিষয়টা কি এমন যে, নাসীরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল?”রাশেদ খাঁন আরও বলেন, এই পুরো বিষয়টি নাসীরুদ্দীনের নিজেরই উপলব্ধি করা উচিত। এর আগে নাসীর বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভন্ড, প্রতারক, সংস্কারবিরোধী এবং দলের নাম পরিবর্তন ও 'ইসলাম' নাম কেন ব্যবহার করে ইত্যাদি বিষয়ে সমালোচনা করেছিল। জামায়াত-শিবির সেই পুরোনো ক্ষোভ মেটাতে এবং একই সঙ্গে বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে কি না—সেই সন্দেহ প্রকাশ করেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, “অথচ সে (নাসীরুদ্দীন পাটওয়ারী) দায় চাপাতে চাইলো আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের ওপরে। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেল।”পোস্টের শেষাংশে রাশেদ খাঁন একটি পুরোনো ঘটনার উদাহরণ টেনে বলেন, ঠিক ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাসের ওপর দায় চাপাতে চাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে খুনিরা হাদির সঙ্গেই ছিল। আজকের অস্ত্রধারীরাও একইভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গেই ছিল। শহীদ ওসমান হাদির ঘটনার সঙ্গে আজকের এই ঘটনার হুবহু মিল রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ