প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
জয়পুরহাটে দ্রুতগামী ট্রাকের চাপায় এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
জয়পুরহাট শহরে দ্রুতগামী ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু নামে ৪৫ বছর বয়সী এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন মাহফুজুল ইসলাম। শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ