প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
চার দিনের চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
ঢাকা নিউজ ডেস্ক ||
চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শনিবার (২৩ মে) তিনি হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং অভ্যর্থনা জানান।পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।সফরের অংশ হিসেবে ইতিমধ্যে হাংঝৌতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়েছেন শাহবাজ শরিফ। সেই বৈঠকের সময় তাঁর উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি সই হয়, যার মধ্যে ঝেইঝিয়াং ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও অন্তর্ভুক্ত রয়েছে।এই সমঝোতার মাধ্যমে মূলত পাকিস্তান ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হবে।পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির প্রসঙ্গ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে উন্নয়নভিত্তিক, জনকল্যাণমূলক এবং বাস্তবমুখী সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।চার দিনের এই সফরের বাকি সময়ে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আলিবাবা গ্রুপের সদর দপ্তরও পরিদর্শন করার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ