প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
কৃষি বাজেট সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে শাইখ সিরাজের
ঢাকা নিউজ ডেস্ক ||
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ‘কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা’ তুলে দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে গিয়ে তিনি এই সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।চ্যানেল আইয়ের 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের উদ্যোগে প্রণীত এই কৃষি বাজেট ও কৃষকের বাজেটের সুপারিশমালা হাতে পেয়ে অর্থমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণী-পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে রাষ্ট্রীয় নীতি গ্রহণ করা এই সরকারের অন্যতম অগ্রাধিকার।সুপারিশমালা গ্রহণকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বরাবরের মতো এবারও জাতীয় বাজেটে বিএনপি সরকারের বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকছে কৃষি খাত।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ