প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক: মার্কো রুবিও
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারত সফরে এসে ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পৃথিবীর আর কোনো দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন যে, ইরান নিজেদের জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’–এর অংশ, যা মধ্যপ্রাচ্যে ইসরাইলবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক হিসেবে পরিচিত।সংবাদ সম্মেলনে রুবিও ইরানের সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে বলেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান এখন বেসামরিক জাহাজ জিম্মি করে রেখেছে এবং আন্তর্জাতিক জলপথে মাইন পেতে রেখেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ