প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
শিরোপার মঞ্চেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ফুটবলারের
ঢাকা নিউজ ডেস্ক ||
এক ম্যাচ আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আই লিগ) চ্যাম্পিয়ন হওয়া ডায়মন্ড হারবার এফসি শেষ ম্যাচে শিলং লাজংয়ের বিপক্ষে হেরে গেলেও কল্যাণী স্টেডিয়ামে ট্রফি জয়ের উদযাপনে মাতেন ফুটবলাররা। সেই সেলিব্রেশনের মাঝেই মাঠের এক কোণে হৃদয় উজাড় করে ভালোবাসার গল্প লিখলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা মণিপুরী তরুণ গোলরক্ষক ধীরজ সিং মৈরংথেম।গত মৌসুমে মোহনবাগানে মাত্র এক ম্যাচ সুযোগ পাওয়ার পর দল বদলে ডায়মন্ড হারবার এফসিতে সই করা এই গোলকিপার ট্রফি জয়ের মেডেল নিয়ে এগিয়ে যান মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী সোনিয়ার দিকে। সোনিয়ার গলায় সেই মেডেল ঝুলিয়ে সারপ্রাইজ দেওয়ার পর সবার সামনে হাঁটু গেড়ে বসে তাঁর হাতে আংটি পরিয়ে দেন এবং বেশ কিছু ফুল তুলে ধরে বিয়ের প্রস্তাব দেন।ধীরাজের কাছ থেকে এমন রোমাঞ্চকর বিবাহ প্রস্তাব পেয়ে আবেগে ভেসে উঠেন অভিনেত্রী সোনিয়া এবং হাসি ও বিস্ময়ের মিশেলে চোখে আনন্দাশ্রু নিয়ে প্রস্তাবটিতে সম্মতি জানান। ট্রফি জয়ের মঞ্চে এই নতুন জীবন শুরুর অঙ্গীকারের মুহূর্তে ধীরজের সতীর্থরা হাততালিতে শুভেচ্ছা জানান এবং সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মণিপুরসহ নানা প্রান্ত থেকে প্রশংসার জোয়ার ভাসছেন এই জুটি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ