প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
ফুটবল বিশ্বকাপে উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা
ঢাকা নিউজ ডেস্ক ||
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। ঘোষিত এই স্কোয়াডে বড় ধরনের কোনো চমক না থাকলেও অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে ল্যাটিন আমেরিকার এই দেশটি।উরুগুয়ের গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরা, সার্জিও রচেট ও সান্তিয়াগো মেলা। রক্ষণভাগ বা ডিফেন্স লাইনে দলের মূল ভরসা হিসেবে থাকছেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং হোসে মারিয়া গিমেনেজ। মাঝমাঠ ও আক্রমণে সমন্বয় করতে মাঝমাঠে থাকছেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্টানকুর এবং ম্যানুয়েল উগার্তের মতো বিশ্বমানের মিডফিল্ডাররা। অন্যদিকে, আক্রমণভাগের গুরুদায়িত্ব থাকবে লিভারপুল তারকা ডারউইন নুনেজ, রদ্রিগো আগুয়েরে এবং ফেদেরিকো ভিনাসের কাঁধে।বিশ্বকাপে উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দল:গোলকিপার: সার্জিও রচেট, ফার্নান্দো মুসলেরা এবং সান্তিয়াগো মেলে।ডিফেন্ডার: গুইলারমো ভ্যারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ এবং মাতিয়াস ভিনিয়া।মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওরজিয়ান ডি আরনাসকায়েতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলেস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং ব্রায়ান রদ্রিগেজ।ফরোয়ার্ড: রদ্রিগো আগুয়িরে, ফেদেরিকো ভিনিয়াস এবং ডারউইন নুনেজ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ