প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করল ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তাদের বর্তমান প্রধান অগ্রাধিকার হলো চলমান সংঘাতের অবসান ঘটানো।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এবং পারমাণবিক বিষয় নিয়ে কখন পদক্ষেপ নিতে হবে তা তাদের জানা রয়েছে। তিনি আরও জানান, পারমাণবিক ইস্যুর বিস্তারিত নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তেহরান এই যুদ্ধের একটি স্থায়ী সমাধান চায়।মুখপাত্র বাঘেই অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তারা প্রয়োজন মনে করলে যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।এদিকে সোমবার মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের গোর্ক শহর ও কাসেম আইল্যান্ডে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসন এই হামলাকে ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ