প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার
ঢাকা নিউজ ডেস্ক ||
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।ফেসবুক পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিনের মধ্যে জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করবে। এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন যে, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া হিসেবে ৪০ টাকা কাটা হতো। এই চার্জের সঙ্গে অতিরিক্ত আরও ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের মধ্যে দীর্ঘদিনের ব্যাপক ক্ষোভ ছিল। সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের সেই অতিরিক্ত খরচের বোঝা কমবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ