প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও লেবানন
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত চতুর্থ দফার সরাসরি বৈঠক শেষে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। তবে এই চুক্তি বাস্তবায়নের প্রধান শর্ত হিসেবে হিজবুল্লাহকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নিতে হবে।কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু ‘পাইলট জোন’ গঠনের ব্যাপারে একমত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এসব বিশেষ এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং সেখানে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।উল্লেখ্য, গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলের ওপর নতুন করে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে, যার পরিপ্রেক্ষিতে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ