প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি বা সহনীয় পর্যায়ে
ঢাকা নিউজ ডেস্ক ||
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানী ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। বছরের অধিকাংশ সময়, বিশেষ করে শীত ও শুষ্ক মৌসুমে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর থাকলেও এবং বর্ষাকালেও নিয়মিত নির্মল বাতাস না মিললেও আজ সকালে বায়ুদূষণ কম দেখা গেছে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সকাল ৮টার তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের বায়ুমান সূচকে ঢাকার অবস্থান ছিল ১১তম। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৯৪, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।বায়ুমান সূচকের নিয়ম অনুযায়ী, স্কোর ০-৫০ হলে বাতাস ভালো এবং ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। অন্যদিকে স্কোর ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।আজকের তালিকায় ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এরপর যথাক্রমে চিলির সান্তিয়াগো (১৪৩), ভারতের দিল্লি (১৪২), ভিয়েতনামের হ্যানয় (১৩২), কঙ্গোর কিনশাসা (১২৯) এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১২৮) উচ্চ দূষণের তালিকায় রয়েছে।বিপরীত দিকে, মাত্র ৯ স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ