প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
ফ্ল্যাট থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, রোড নং-১০ এর ১২ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তিনি একা বসবাস করতেন। গত ২৬ মে বিকালে বোন আয়েশা রহমানের সঙ্গে সর্বশেষ যোগাযোগের পর থেকে তার আর কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার।গত ২ জুন রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের দুটি দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভাঙলে ভেতরে মেঝেতে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী, ছেলে ও দুই মেয়ে কানাডায় বসবাস করেন। তিনি দীর্ঘ ৮-১০ বছর ধরে স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে ওই ফ্ল্যাটে একাকী জীবনযাপন করছিলেন। এ ঘটনায় পল্লবী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীনের কাজ চালাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ