প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
মমতাকে বিধানসভায় ফেরাতে হুমায়ুন কবিরের আসন ছাড়ার প্রস্তাব
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানিপুর কেন্দ্রে সাবেক সহযোগী ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে বিধায়ক পদ হারিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুঃসময়ে তার প্রতি সহানুভূতি জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত সাবেক নেতা হুমায়ুন কবির, যিনি বর্তমানে আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে মুর্শিদাবাদ জেলার দুটি আসন থেকে জয়ী হয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ফেরার পথ সুগম করতে হুমায়ুন কবির নিজের রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন, যাতে সেখানে উপনির্বাচনের মাধ্যমে তৃণমূল নেত্রী জয়ী হয়ে আসতে পারেন। তিনি দাবি করেন, মমতা নন্দীগ্রাম থেকে লড়লে জিততে পারবেন না, তবে রেজিনগরে তার নিজের রাজনৈতিক প্রভাবের কারণে তিনি পদত্যাগ করলে মমতার জয় নিশ্চিত করা সম্ভব।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানিপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়ে পরে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। রাজনৈতিক দূরত্বের পরও মমতার বর্তমান পরিস্থিতি তাকে কষ্ট দেয় উল্লেখ করে হুমায়ুন কবির জানান যে, আজ তিনি রাজনৈতিকভাবে যা হয়েছেন তা মমতার কারণেই; তবে একই সাথে তিনি মনে করিয়ে দেন, মুর্শিদাবাদের রেজিনগরে এখনো হুমায়ুন কবিরই শেষ কথা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ