প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
বিশ্বকাপে নিষিদ্ধ করা হলো ভুভুজেলা
ঢাকা নিউজ ডেস্ক ||
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্টেডিয়ামজুড়ে কানে তালা লাগানো প্লাস্টিকের বাঁশি 'ভুভুজেলা'-র অনবরত শব্দ ফুটবলপ্রেমীসহ খেলোয়াড়, কোচ ও রেফারিদের জন্য চরম বিরক্তির ও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেক সময় অতিরিক্ত শব্দের কারণে রেফারির বাঁশির সংকেতও ঠিকমতো শোনা যেত না। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে আসন্ন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপকে সামনে রেখে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।ফিফার নতুন স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে ভুভুজেলাসহ যেকোনো ধরনের অতিরিক্ত শব্দ তৈরি করে এমন যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি স্টেডিয়ামে লেজার লাইট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শুধু শব্দের তীব্রতা নিয়ন্ত্রণই নয়, দর্শকদের পোশাক ও আচরণের ক্ষেত্রেও এবার কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, শরীর রং করা বা ট্যাটুকে পোশাক হিসেবে গণ্য করা হবে না এবং স্টেডিয়ামে নগ্নভাবে প্রবেশ, অশালীন আচরণ বা শরীর প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পানির বোতল নিয়েও দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এই নিয়মগুলোর কোনো একটি অমান্য করলে দর্শকদের সরাসরি মাঠ থেকে বের করে দেওয়া হবে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ