প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
হরমুজে দুই তেলবাহী জাহাজে ইরানের হামলা
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করার সময় এই দুটি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়। এর পাশাপাশি বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এই ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে জোরালো হামলার হুমকি দেন, যার পর বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড। বৃহস্পতিবার (১১ জুন) দেওয়া এক ঘোষণায় যৌথ সামরিক কমান্ড স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, কোনো জাহাজ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালিটি দিয়ে চলাচলের চেষ্টা করে, তবে তার ওপর সরাসরি গুলি চালানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ