প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ওড়াল ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জিও নিউজের খবরে জানানো হয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, মুখপাত্রের মতে আলোচনার অগ্রগতি নিয়ে যে দাবি করা হচ্ছে তা সময়ের আগেই করা হচ্ছে এবং এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি।তবে তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বাঘেই জানান, আলোচনার খসড়ার বড় একটি অংশ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে।তিনি আরও বলেন, ইরান তার ‘লাল রেখা’ বা মৌলিক অবস্থান থেকে কোনো ধরনের আপস করবে না। এ ছাড়া কাতার ও পাকিস্তান এই আলোচনায় সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও তিনি জানান।এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে মার্কিন প্রেসিডেন্ট এসব দাবি করেন।টেলি-র্যালিতে ট্রাম্প বলেন, তারা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন এবং ইরান পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, যে বিষয়টিতে তারা অনড় ছিলেন। পরে একই অনুষ্ঠানে তিনি আবারও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ