প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
দুই মাসের সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ
ঢাকা নিউজ ডেস্ক ||
ফেনীর ফুলগাজীতে মোহাম্মদ জুনায়েদ নামে নিজের দুই মাস বয়সি সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. সুলতান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা রুনা আক্তারের অভিযোগের পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফুলগাজী ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এবং তিনি কাত্রা ডাকঘর এলাকার কিতাব আলীর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, সুলতানের সঙ্গে দুই বছর আগে একই উপজেলার নৌকা বাহাড়তলা গ্রামের আবুল কাশেমের মেয়ে রুনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফেনীর ফুলগাজী উপজেলার ভূমি অফিস সংলগ্ন মেম্বার কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং দুই মাস আগে তাদের সংসারে মোহাম্মদ জুনায়েদের জন্ম হয়।রুনা আক্তার অভিযোগ করেন, সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঘরের বাইরে থাকার সময় শিশু জুনায়েদ তার বাবার কাছে ছিল। শিশুটি বারবার কান্না করায় ক্ষিপ্ত হয়ে সুলতান তাকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন রুনা।তিনি জানান, ঘরে ফিরে তিনি দেখতে পান তার সন্তান মাটিতে ছটফট করছে এবং শ্বাসকষ্টে ভুগছে। এ সময় শিশুর পাশে বসে তার বাবা গাঁজা সেবন করছিল এবং শিশুকে হাসপাতালে নিতে বাধা দিচ্ছিল।পরবর্তীতে জোর খাটিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, হাসপাতালে আনার আগেই আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ