প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা নিউজ ডেস্ক ||
একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই সফরে রয়েছেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন।প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচি:পাতলীখাল পুনঃখনন উদ্বোধন: বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।বৃক্ষরোপণ কর্মসূচি: দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।শহীদ পরিবার ও সমাধি জিয়ারত: জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সান্ত্বনা প্রদান করবেন।ভিত্তিপ্রস্তর স্থাপন: নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।রাজনৈতিক জনসভা: কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। এরপর রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ