প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
হামের উপসর্গ নিয়ে মমেকে আরও এক শিশুর মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চার বছর বয়সী আরও এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৫০ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ১৯ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ জুন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা থেকে আসা ১০ মাস বয়সী এক ছেলে শিশু হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৯ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১ হাজার ৯১২ জন শিশু, মৃত্যু হয়েছে ৫০ জনের এবং বর্তমানে ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ