প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
লইট্টা মাছের গন্ধে গৃহস্থের বাড়িতে রুপা গাঙ্গুলি
ঢাকা নিউজ ডেস্ক ||
অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া ভারতের বর্তমান সংসদ সদস্য রুপা গাঙ্গুলি নিজের নির্বাচনি এলাকা পরিদর্শনে গিয়ে এক ব্যতিক্রমী ও অনাড়ম্বর ঘটনার জন্ম দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাড়ি থেকে ভেসে আসা লইট্টা মাছ রান্নার গন্ধে আকৃষ্ট হয়ে তিনি সরাসরি সেই সাধারণ মানুষের বাড়িতে ঢুকে খাবার খেয়েছেন। বিআর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রৌপদী চরিত্রে অভিনয় করে সারা ভারতে পরিচিতি পাওয়া এই তারকা সম্প্রতি নির্বাচনে জয়লাভের পর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বৃহস্পতিবার নিজের নির্বাচনি এলাকা সোনারপুর দক্ষিণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিদর্শনে বের হয়েছিলেন রুপা গাঙ্গুলি। পরিদর্শনের সময় একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লইট্টা মাছ রান্নার চমৎকার সুবাস পান তিনি। গন্ধ পেয়ে মুগ্ধ রুপা গাঙ্গুলি সঙ্গে থাকা কর্মীদের কাছে জানতে চান কোন বাড়ি থেকে এই সুবাস আসছে। বাড়িটি শনাক্ত করার পর তিনি নিজেই জানালার কাছে গিয়ে গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলেন এবং রান্না হওয়া মাছের বিষয়ে নিশ্চিত হয়ে মজা করে জানান যে তাঁর লইট্টা মাছ খেতে ইচ্ছে করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ