প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি: যা জানা গেল
ঢাকা নিউজ ডেস্ক ||
দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার (যা ২০২৬ সালে অনুষ্ঠিত হয়েছে) ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় সাড়ে ছয় লাখ পরীক্ষার্থীর ফলাফলের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং বর্তমানে শেষ ধাপের যাচাই-বাছাই কার্যক্রম চলছে।ফল প্রকাশের সম্ভাব্য তারিখপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা পদক, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ অধিদপ্তরের নিয়মিত কিছু ব্যস্ততার কারণে ফল প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হলেও এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললেই এটি প্রকাশ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ