প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা
ঢাকা নিউজ ডেস্ক ||
চোট, সমালোচনা আর দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই সেলেসাও সুপারস্টার।সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা। আমাকে আবারও এই মুহূর্ত বাঁচার সুযোগ দেওয়ার জন্য।’ নিজের এই বার্তার সঙ্গে তিনি কয়েকটি লাভ ইমোজি এবং ব্রাজিলের পতাকাও জুড়ে দিয়েছেন।বাংলাদেশ সময় ভোর চারটার সময় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওই ম্যাচ দিয়েই বিশ্বকাপে আবারও মাঠে নামছেন নেইমার, যার পর এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা মাঠের লড়াইয়ে সেলেসাওদের এই পোস্টার বয় কতটা উজ্জ্বল হতে পারেন তা দেখার।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ