প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
সৌম্যের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরলেন ক্যারি
ঢাকা নিউজ ডেস্ক ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে তারকা ওপেনার সৌম্য সরকারের অবিশ্বাস্য সুন্দর এক ক্যাচে সাজঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তাসকিন আহমেদের করা বলটি সামনের পায়ে এসে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন ক্যারি, তবে শূন্যে ভেসে ঝাঁপিয়ে পড়ে প্রথমে দুই হাত এবং পরে শুধু বাঁ হাতের সাহায্যে দুর্দান্ত এই ক্যাচটি লুফে নেন সৌম্য।১১.১ ওভারে দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ক্যারি ১৬ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন। এর আগে পেসার শরীফুল ইসলাম এক ওভারে ২ উইকেট শিকার করে দলকে প্রথম ব্রেক থ্রু উপহার দেন, যেখানে ওপেনার জশ ইংলিশ ২১ রানে ক্যাচ দিয়ে এবং ওয়ান ডাউনে নামা ম্যাট রেনশ দ্বিতীয় বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।এর আগে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ২ রানে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার।এরপর তানজিদ হাসান তামিম ১৯ রান করে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫০ বলে ২৪ রান করে আউট হলে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এই পরিস্থিতিতে চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ১০৯ বলে ৯৫ রানের জুটি গড়ে দলের হাল ধরেন, যেখানে লিটন ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হন।পরবর্তীতে হৃদয় ৮৮ বলে সর্বোচ্চ ৮৩ রান করে আউট হন এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৫১ বলে ৫১ রান করে অপরাজিত থাকলে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ