প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে শিক্ষিকার করুণ মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
খাগড়াছড়িতে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে অপর্ণা ধর নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত অপর্ণা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী এবং দুই যমজ সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অটোরিকশায় যাওয়ার সময় হঠাৎ অপর্ণা ধরের ওড়নাটি গাড়ির চাকার সঙ্গে প্যাঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ