প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট মা
ঢাকা নিউজ ডেস্ক ||
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুন্নাহার নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নওগাঁর বদলগাছী ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।সূত্র জানায়, রোববার বিকালে ছেলে তার মাকে মোটরসাইকেলে নিয়ে বদলগাছী উপজেলার নদীর বাঁধ দিয়ে ব্রিজের পাশের মেইন সড়কে উঠছিলেন। এ সময় জয়পুরহাট থেকে আসা একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মা সামসুন্নাহার এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ছেলেও আহত হয়েছেন।দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বদলগাছি থানার ওসি মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ