প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ড ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ঐতিহাসিক সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, এই কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলা ইরানের সঙ্গে এই চূড়ান্ত চুক্তিটিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল এবং নেতানিয়াহুকে তিনি ‘খুবই কঠিন একজন মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে শেষ পর্যন্ত আলোচনায় বসতে এবং এই সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে। নিজের আক্রমণাত্মক নীতির পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ইরানিরা মূলত তৃতীয় কোনো মার্কিন হামলা চায়নি এবং তারা বেঁচে থাকতে চেয়েছিল। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের চালানো ওই সামরিক হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বিশাল ও অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলকে রক্ষার পাশাপাশি তেহরানকে একটি কঠোর সতর্কবার্তাও দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান এই চূড়ান্ত সমঝোতা যদি কোনো কারণে সফল না হয় বা চুক্তি ভেস্তে যায়, তবে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালাতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ