প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও ওরিয়েন্টাল প্রদেশে সোমবার (১৫ জুন) রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূপৃষ্ঠের ১১১.৯ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোন্দাগুইতানের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে গত সপ্তাহে ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৭.৮ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে অন্তত ৬১ জন নিহত, ১,০৪০ জনেরও বেশি আহত এবং ৪০ জন নিখোঁজ হন। সেই ভয়াবহ দুর্যোগে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। গত সপ্তাহের সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আজ আবার নতুন করে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ