প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
গাজীপুরে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
ঢাকা নিউজ ডেস্ক ||
গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার প্যারাগনসংলগ্ন স্থান থেকে প্রথমে বেলায়েত হোসেনকে আটক করে এবং পরে তাকে গ্রেফতার দেখায়।জয়দেবপুর থানার ওসি আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার বেলায়েত হোসেন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ